Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ জুন ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি , ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: Gunfight over dominance

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

সোমবার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। ৯ জুন সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে ঘটনার পরপরই র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকষ গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে এবং  উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ওই তাজা গুলিগুলো জব্দ করে র‍্যাব।

র‍্যাব-৫ আরো জানায়, ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news