Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২৭ এপ্রিল ২০২৬
০৩:৫১ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক T20

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এদিকে ম্যাচ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তার জায়গায় এই ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন নিক কেলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে প্রথমবার মূল জাতীয় দলে খেলার সুযোগ পেলেন রিপন মন্ডল। এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা তরুণ এই পেসার এবার জাতীয় দলের দেখা পেলেন। তবে প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া আব্দুল গাফ্ফার সাকলাইন এই ম‍্যাচের একাদশে সুযোগ পাননি।   সাকলাইনের মতোই বাইরে আছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news