Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পথহারা শিশুকে পরিবারে ফিরিয়ে দিলো ঈদগাঁও পুলিশ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Eidgaon police return lost child to family

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মাদরাসায় যাওয়ার পথে পথ হারানো শিশু মিম আক্তারকে (৬) তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

শিশু মিম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামোর আজিজুল হকের মেয়ে ও স্থানীয় মানারুল হিদায়া মাহিলা হেফজখানার ছাত্রী।

জানা যায়, মিম রোববার ১২ এপ্রিল সকালে মাদরাসা যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যায়। একইদিন সকালে ঈদগাঁও বাস ষ্টেশনস্থ পুলিশ বক্সের সামনে মিমকে ঘোরাফেরা করতে দেখে ট্রাফিক পুলিশ থানা পুলিশে খবর দেন। থানার এসআই মোঃ আজিমুল হক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একইদিন দুপুরে ওই কন্যা শিশুর পরিবারকে খুঁজে এনে তার বড় বোন নিশাত মনি লিজার হাতে তুলে দেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মিমকে পেয়ে থানা হেফাজতে রাখা হয়। শিশুটি মাদরাসা যাওয়ার পথে হারিয়ে যায়। পরে তার পরিবারের খোঁজ করা হয়। একইদিন দুপুরে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার বড় বোনের কাছে হস্তান্তর করা হয়।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news