Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১২ এপ্রিল ২০২৬
০৬:০৪ অপরাহ্ন

শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা

রাজশাহী প্রতিনিধি:- Chhatra Dal leader loses position

নাটোরের বড়াইগ্রামে অপ্রাপ্ত বয়স্ক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। অভিযুক্ত  বড়াইগ্রামের গুরুমশৈল মহল্লার ফারুক হোসাইনের ছেলে।

রবিবার (১২ এপ্রিল) জেলা দুপুরে ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

 এর আগে শনিবার দিবাগত রাতে অভিযুক্ত ছাত্রদল নেতা ইকবালের স্ত্রী ফারজানা আক্তার অপি নিজ বাবার বাড়িতে সংবাদ সম্মেলন করে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অপি অভিযোগ করেন, ২০১৭ সালে ইকবালের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। গত ১০ জানুয়ারি ইকবাল তার বাবার বাড়িতে গিয়ে তার ১৬ বছর বয়সি ছোট বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। গত সপ্তাহে বোন অসুস্থ হয়ে পড়লে জানা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।’

তিনি আরও জানান, ‘গত ৩ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ হওয়ায় থানায় জিডি করলে গত শুক্রবার পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর ওই রাতে ইকবাল ও তার ভাই মাহবুব দলবল নিয়ে পুনরায় কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা চালায়।’

ভুক্তভোগীর বাবা ওসমান আলী এই ঘটনায় থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ‘মামলার প্রেক্ষিতে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news