Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবায় “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সংবেদনশীলতা তৈরী কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “Gender, Democracy, Good Governance and Climate”

রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত, “ভয়েসেস ফর চেঞ্জ-এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় বড়গাছী উচ্চ বিদ্যালয় ও কলেজে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে যুব এবং স্বেচ্ছাসেবকদের সংবেদনশীলতা তৈরী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থা’র আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ এর কারিগরি সহযোগিতায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

খান ফাউন্ডেশন রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলামের পরিচালনায় কার্যক্রমে অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মো. জেকের আলী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোসা. রহিমা বেগম। সার্বিক সহযোগিতায় ছিলেন খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার।

এসময় উপস্থিত ছিলেন দুঃস্থ মহিলা কল্যান সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানা, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান তেনজিনসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিবৃন্দ জেন্ডার বৈষম্য দূরীকরণ, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত, পরিবেশ সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় এবং সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news