Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
৩১ মার্চ ২০২৬
১১:০৪ পূর্বাহ্ন

স্বামীর নির্যাতনে আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন থেকেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায়

নিজস্ব প্রতিবেদক: Housewife injured by husband's torture

রাজশাহী নগরীতে স্বামীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

নগরীর কোর্ট স্টেশন পারহাউজ এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সোহেল রানার বিরুদ্ধে। আহত গৃহবধূ দুই সন্তানের জননী, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহেল রানার এটি তৃতীয় বিয়ে। এর আগে তার আরও দুই স্ত্রী ছিলেন। বিবাহের পর থেকেই তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এ বিষয়ে ভুক্তভোগী একাধিকবার আইনগত পদক্ষেপও নিয়েছেন।

পরিবারের চাপে  ঈদের কিছুদিন আগে তাদের মধ্যে আপস-মীমাংসা হয়। তবে অভিযোগ রয়েছে, আপসের মাত্র ছয় দিনের মাথায় ফের নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় সোহেল রানা তাকে মারধর করে ঘর থেকে টেনে গ্যারেজে নিয়ে যান। পরে আবার ঘরে এনে বেল্ট দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ  বলেন, দীর্ঘদিন ধরেই তিনি পারিবারিক জীবনে নির্যাতনের শিকার হচ্ছেন এবং একাধিকবার মামলা করেছেন। বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে পূর্বেও নির্যাতনের অভিযোগ ছিল। তবে সর্বশেষ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news