Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৫ মার্চ ২০২৬ | ০৭:১২ অপরাহ্ন

প্রজন্ম যুব উন্নয়ন সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সচিবের বাণী

নিজেস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে প্রজন্ম যুব উন্নয়ন সংঘের গৌরবময় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য সচিব সৈয়দ মাহমুদ শাওন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, পাঁচ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে একটি ছোট্ট উদ্যোগ হিসেবে গাছ রোপণের মাধ্যমে আমাদের পথচলা শুরু হয়। সেই ছোট্ট স্বপ্ন আজ একটি মানবিক ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রজন্ম যুব উন্নয়ন সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশ সংরক্ষণ, অসহায় ও হতদরিদ্র মানুষের সহায়তা, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তাও আমাদের নিয়মিত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
সদস্য সচিব তার বক্তব্যে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই আমরা এই পাঁচ বছরের পথচলায় অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতেও আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমরা মানবসেবায় আরও বড় পরিসরে কাজ করতে চাই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে প্রজন্ম যুব উন্নয়ন সংঘ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।শেষে তিনি প্রজন্ম যুব উন্নয়ন সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে মানবকল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।
ছবি