Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২৪ মার্চ ২০২৬
০৯:৩৩ অপরাহ্ন

রাজশাহীর কাকনহাটে আদিবাসী নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছোটন সরদার Football tournament

রাজশাহীর কাকনহাট পৌরসভার লালদিঘী এলাকায় আদিবাসী যুব সংঘের আয়োজনে দুই দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাতুইল যুব সংঘ ১–০ গোলে লালদিঘী জুনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লালদিঘী জুনিয়র দল রানার্সআপ হয়।

এর আগে, ২৩ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালদিঘী পাড়া আদিবাসী যুব সংঘের সভাপতি রাফায়েল কিস্কু, গ্রামের প্রতিনিধি দুরবিন মারান্ডীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সামাজিক বন্ধন জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news