Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ মার্চ ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Monthly Welfare and Crime Review Meeting

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

গতকাল দুপুরে পুলিশ লাইন্স, ড্রিল শেডে আয়োজিত সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবী, সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাগুলোর সমাধান সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পরে একই দিন বিকালে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ফেব্রুয়ারি/২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news