Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Three Evacuees fined Tk 1 million

নওগাঁর নিয়ামতপুরে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গাবতলী, ভাতকুন্ডু ও চকসিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  আশিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়  নওগাঁ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নওগাঁর  ব্যাটেলিয়ান আনসার একটি চৌকস দল  নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায়  উপজেলার গাবতলী এলাকা অবস্থিত  মেসার্স দেশ ব্রিকসকে ৩ লাখ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকসকে ৩ তিন লাখ টাকাসহ মোট ১০ লাখ  টাকা জরিমানা করা হয় এবং সঙ্গে সঙ্গে আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট  আশিকুর রহমান  জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news