ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই এবার স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এনিয়ে সরব হয়ে নিজেদের সম্ভাব্য প্রার্থীতার কথা বলছেন অনেকে।
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে অনেকে তৎপরতা শুরু করেছেন ইতিমধ্যে। তারা নিজ নিজ প্রার্থীতার কথা জানান দিচ্ছেন এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সর্বোপরি পাড়া-মহল্লায়। এদেরই একজন নুরুল আলম। এই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি এলাকায়, সমাজে ও যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছেন নিজের প্রার্থীতার কথা।
নুরুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। দলের দু:সময়ে হাল ছাড়েননি। খেটেছেন জেল। পেশায় তিনি একজন ডেন্টিস হলেও সক্রিয় একজন রাজনৈতিক। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি বৃহত্তর রুহুল্লার ডেইল সমাজ কমিটির দুইবারের সহ সভাপতি৷ স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির একাউন্টস। বৃহত্তর রুহুল্লার ডেইল আইন শৃঙ্খলা কমিটির নির্বাচিত সভাপতি। ইসলামী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা এবং ৩বারের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার রাতে তিনি বিজয়বাংলা নিউজকে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কাজ করছেন৷ তার স্বপ্ন বহুদিন ধরে নির্বাচন করবেন। এবার তিনি এলাকার বৃহত্তর স্বার্থে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেম্বার নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছেন। এ লক্ষ্যে তিনি দলের সহযোগিতা এবং এলাকাবাসির দোয়া ও সমর্থন কামনা করেছেন।