Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

আবুল কালাম আজাদ:- ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)দিবাগত  রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার  আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে মারা যান।একই রাত ভোর ৪টার দিকে ছোট ভাই মো. রফিকুল ইসলাম চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রফিকুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে বেলেপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে রফিকুলের মরদেহ বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।