Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই যাত্রী নিহত

অনলাইন ডেস্ক Two passengers were killed

গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী।

নিহতরা হলেন জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। 

স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলায় দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় ওই কাভার্ড ভ্যানটি একটি  সিএনজিকে পাশ কাটাতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হন। 

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news