Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২৩ ফেব্রুয়ারি ২০২৬
০৮:৫৫ অপরাহ্ন

প্লাস্টিকের জুতায় লুকিয়ে ইয়াবা পাচার

অনলাইন ডেস্ক Yaba smuggled hidden in plastic shoes

প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত সুধারাম মডেল থানার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামহরি তালুক এলাকার উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুটি প্লাস্টিকের জুতার ভেতরে লুকিয়ে রাখা দুটি পলি প্যাকেট থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মোট ওজন প্রায় ২৮০ গ্রাম। এ ছাড়া, তার কাছ থেকে দুটি সিমযুক্ত একটি অপো A3s স্মার্টফোন ও একটি নকিয়া বাটন ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news