Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে যুবদলের মানববন্ধন,ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন’ অভিযোগ

ছোটন সরদার Jubo Dal's human chain in Rajshahi

রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করার অভিযোগে মানববন্ধন করেছে যুবদলের একটি অংশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫ ০ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ১০০ থেকে ১১০ জন নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজশাহী মহানগর যুবদলের অনেক নেতাকর্মী জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু নতুন করে গঠিত ৪১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের প্রায় ২০০ জন নেতাকর্মীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা নতুন কমিটি বাতিল করে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পুনর্গঠনের দাবি জানান। একই সঙ্গে কমিটি গঠনের সঙ্গে জড়িত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল কাদের বকুল, মো. নাজির হাসান, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম টিয়া, তানভীর আলম ও মেহেদী হাসান সোহাগসহ অন্যরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news