Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২১ ফেব্রুয়ারি ২০২৬
১১:২৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Great Martyrs' Day International Mother Language Day

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হয়েছিলেন এই আত্মত্যাগের স্মরণে  রাত ১২:০১ মিনিটে (প্রথম প্রহরে) গোমস্তাপুর উপজেলার রহনপুর তোজাম্মেল হোসেন নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রের পক্ষে মাননীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান, উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পুলিশ গোমস্তাপুর থানা অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, রহনপুর পৌরসভা প্রশাসক বিদ্যুৎ সরবরাহ বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো), উপজেলা ফায়ার সার্ভিস, রহনপুর রিপোর্টার্স ক্লাব।এছাড়াও বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। 

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news