
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হয়েছিলেন এই আত্মত্যাগের স্মরণে রাত ১২:০১ মিনিটে (প্রথম প্রহরে) গোমস্তাপুর উপজেলার রহনপুর তোজাম্মেল হোসেন নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রের পক্ষে মাননীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান, উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পুলিশ গোমস্তাপুর থানা অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, রহনপুর পৌরসভা প্রশাসক বিদ্যুৎ সরবরাহ বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো), উপজেলা ফায়ার সার্ভিস, রহনপুর রিপোর্টার্স ক্লাব।এছাড়াও বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।