Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৬ ফেব্রুয়ারি ২০২৬
০৬:১৬ অপরাহ্ন

রাজশাহীর তালাইমারিতে মানববন্ধন, হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি, জেসিকা শেখ Protest against murder trial and political propaganda

রাজশাহীর মতিহার থানার খোজাপুর গোরস্থান মোড়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় একই সঙ্গে মতিহার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুর রহমান দুর্জয়কে রাজনৈতিকভাবে হয়রানি ও মিথ্যাভাবে জড়ানোর প্রতিবাদ জানানো হয়।

মতিহার থানার সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন জরুরি। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে ন্যায়বিচার বাস্তবায়নের দাবি জানান।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news