Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৫ ফেব্রুয়ারি ২০২৬
০৭:০৩ অপরাহ্ন

ন্যূনতম মজুরি, ৮ ঘণ্টা কর্মদিবস ও ঈদ বোনাসের দাবি

নিজেস্ব প্রতিবেদক: Demand for minimum wage, 8-hour workday and Eid bonus

রাজশাহীতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে হোটেল রেস্তোরাঁ খাতের শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস চালু এবং রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধসহ এক মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন গণকপাড়া মোড়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর শ্রমিকেরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মো. আ. খালেক, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য।

এ সময় আরও বক্তব্য দেন ফিরোজ হোসেন (আহ্বায়ক), মো. মিঠুন (যুগ্ম আহ্বায়ক), মো. আজাদ (যুগ্ম আহ্বায়ক) ও মো. জাহিদ (সদস্য), হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, রাজশাহী জেলা।

বক্তারা বলেন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের জন্য সরকার ৪টি গ্রেডে ন্যূনতম মজুরি গেজেট ঘোষণা করেছে। এর মধ্যে সর্বনিম্ন গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০ টাকা। কিন্তু অধিকাংশ মালিকপক্ষ এই গেজেট বাস্তবায়ন করছে না। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ৮ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে অতিরিক্ত সময় কাজ করিয়েও দ্বিগুণ মজুরি দেওয়া হয় না।

এ ছাড়া শ্রমিকরা সাপ্তাহিক ছুটি, সবেতনে বাৎসরিক ছুটি, উৎসব ছুটি, নৈমিত্তিক ও অসুস্থতাজনিত ছুটিসহ শ্রম আইনে উল্লেখিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা ছয় দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—

সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস চালু রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও এক মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাস প্রদান মে দিবসসহ সবেতনে বার্ষিক ও উৎসব ছুটি কার্যকর নৈমিত্তিক ও অসুস্থতাজনিত ছুটিসহ শ্রম আইনের সব সুবিধা নিশ্চিত ট্রেড ইউনিয়ন করার কারণে হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ বক্তারা বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news