Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৪ ফেব্রুয়ারি ২০২৬
১০:১৬ অপরাহ্ন

রাজশাহী নগরীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক One person was shot dead

রাজশাহীতে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মোস্তফা (৫০), সে মতিহার থানার ডাঁশমারী এলাকার তৈমুর রহমানেী ছেলে। 

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাত্রী ৮ দিকে নিহত মোস্তফা নামাজ পড়ার জন্য মসজিদে যাবার পথে পূর্বথেকে  ঔঁত পেতে থাকা দূর্বৃত্তরা মোস্তফাকে লক্ষকরে গুলি ছোড়ে।

এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর মতিহার থানার  ২৯নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত্রি ৮টার দিকে মোস্তফা নামের একজন গুলিবিদ্ধ হন।খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তফাকে গুলিবিদ্ধ, আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানন,দৃর্বৃতদের ধরতে পুলিশী অভিযান চলছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news