Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Voters crowd the center before the start of voting

ঘড়ির কাঁটাতে তখন সকাল সাতটা।  শীতের সকালে হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে মাঠঘাট। এরই মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান ফটকের বাইরে মানুষের জটলা। সবাই ভোট দিতে এসেছেন। মিনিট বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। সকাল সাড়ে সাতটায় আনসার সদস্যরা ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র ঢুকে পড়েন ভোটররা। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েন সবাই। শুরু হয় ভোট গ্রহণ।

সকালেই ভোট দিতে এসেছিলেন ৯০ বছর বয়সী সাহেব আলী। তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। তাই ভিড় হওয়ার আগেই সকাল সকাল ভোট দিতে এসেছি। বেলা হলে ভিড় শুরু হবে। তাই সকালেই ভোট দিলাম।

বাবুল প্রামানিক নামের আরেক ভোটার বলেন, ভোট একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই সকাল সকাল ভোট দিলাম। বেলা হলে ভিড় হবে। তখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাই সকাল সকাল ফাঁকা ফাঁকা ভোট দিলাম। 

 এই কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ২০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা। 

তবে ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরুর দিকে ভিড় না থাকলেও। বেলা বাড়ার সঙ্গে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্রে ২৫.২৯% ভোট পড়েছে। সকাল সাড়ে ১০ টায় ওই গিয়ে দেখা যায়,  ভোটার উপস্থিত বেশি থাকার কারণে  প্রিসাইডিং কর্মকর্তা বেশ তৎপর রয়েছেন। তিনি নিজেই বুথ ঘুরে ঘুরে তদারকি করছেন। ভোটারদের সঙ্গে কথা বলছেন। 

চন্দনা রানী নামেরেকজন ভোটার বলেন, আমি ভুল করে অন্য বুথে চলে গিয়েছিলাম। পরে আবার সঠিক লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোট দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। 

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news