Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২ পূর্বাহ্ন

ভোট দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন। 

ডা. শফিকুর রহমান ভোট দিতে এলে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের তার কাছে ভিড় করতে দেখা যায়। ভোটদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডা. শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে টানা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হবে আজ। একটি আসনের (শেরপুর-৩) প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে।


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ..........সংগৃহীত ছবি