Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Cox's Bazar District Administration Press Briefing

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান।

অংশগ্রহণ করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ । 

প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনী সামগ্রী বিতরণ এবং প্রশাসনিক তৎপরতা বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। 

তিনি উল্লেখ করেন, জেলা পুলিশ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, যাতে প্রতিটি ভোটার নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জেলার সর্বসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট প্রদানে অংশগ্রহণের আহ্বান জানান।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news