Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
০৭ ফেব্রুয়ারি ২০২৬
১১:২১ পূর্বাহ্ন

কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : 500 meters of current net

কক্সবাজারে 'বিশেষ কম্বিং অপারেশন ২০২৬' এর ৩য় ধাপের বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল ৫০০০ মিটার জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

জুমাবার ৬ ফেব্রুয়ারি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে এসব জব্দ পরবর্তী পুড়ানো হয়। এছাড়াও আর্টিসানাল মৎস্য নৌযান সমূহের লাইসেন্স চেক করা হয়। 

বিশেষ কম্বিং অপারেশনে সহযোগিতা করেন বিসিজি স্টেশন, কোস্ট গার্ড, পূর্ব জোন,  কক্সবাজার। বাস্তবায়নে কক্সবাজার সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news