Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ছাত্রশিবির রাজশাহী মহানগরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজেস্ব প্রতিবেদক: Colorful rally on the occasion of the 49th founding anniversary

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইমরান নাজির এবং অফিস সম্পাদক ডা. সাখাওয়াত।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মেধাবী, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

র‍্যালিতে রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই র‍্যালি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news