Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ববিতা-আইয়ুব বাচ্চুসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

অনলাইন ডেস্ক 10 people receive Ekushey Padak

এ বছর একুশে পদক পাওয়া ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে এক বৈঠকে এসব নাম চূড়ান্ত করা হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এবার একুশে পদক পাওয়া ব্যক্তিদের নাম জানান।

প্রেস সচিব জানান, এ বছর একুশে পদক পাচ্ছেন চলচ্চিত্রে অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মুহাম্মদ আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস ও নৃত্যে অর্থী আহমেদ।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news