Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক A terrible fire

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ৬টি দোকান পুড়ে গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে তেলের দোকানে এক ক্রেতার হাতে সিগারেট ছিল।

ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। এরপর আশপাশের ওষুধের ফার্মেসি ও মুদি দোকানসহ ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানান তারা।

জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারা তেমন বিত্তশালী নয়।

জানতে চাইলে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল অনেক দূরে। এর পরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news