Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২০ অক্টোবর ২০২৬ | ০১:১৪ অপরাহ্ন

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী মন্দিরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন। এরপর সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসযোগে সড়ক পথে বিমানবন্দর থেকে রংপুরের পথে রহনা দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাস থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে সিটি করপোরেশন। 

--সংগৃহীত ছবি