Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ অক্টোবর ২০২৬ | ০২:৩৮ অপরাহ্ন

মামার বিয়েতে এসে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:- ১৯ অক্টোবর ২০২৬

রাজশাহীর মোহনপুরে মামার বিয়ের খুশির আমেজ রূপ নিয়েছে গভীর শোকে। বিয়ের অনুষ্ঠানে এসে পুকুরের পানিতে ডুবে মো. আলিফ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের ধুরইল গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ একই এলাকার বুলবুল আহমেদের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শিশু আলিফকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্বপ্নের বিয়ের উৎসবে অবুঝ শিশু আলিফের এমন আকস্মিক বিয়োগে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দময় পরিবেশ বিষাদে পরিণত হয়েছে।

রাজশাহীর মোহনপুরে মামার বিয়ের খুশির আমেজ রূপ নিয়েছে গভীর শোকে।