
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার পৌর শাখার নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার শিমু।
তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী। তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াতে তিনি দলের জেলার শীর্ষ নেতৃবৃন্দ এবং মহিলা দলের জেলা ও পৌর নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজয়বাংলা নিউজকে এক বিবৃতিতে অর্পিত দায়িত্ব পালনে সকল নেতৃবৃন্দের সহযোগিতা, পরামর্শ এবং সুখেদুঃখে পাশে থাকার মতামত ব্যক্ত করেছেন।