Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৯ আগস্ট ২০২৬ | ০৭:০০ অপরাহ্ন

দেশে ভাল মানুষের বড়ই অভাব, তোমাদের বড় হয়ে ভাল মানুষ হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৯ আগস্ট ২০২৬

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দেশে বর্তমানে ভাল মানুষের বড়ই অভাব, তোমরা বড় হয়ে ভাল মানুষ হতে হবে। সবসময় সত্য কথা বলা এবং অন্যায় থেকে দূরে থাকা। শিক্ষক, বাবা-মা ও বয়জেষ্ঠদের শ্রদ্ধা ও সম্মান করা এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা।


শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তবো তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি ভালো কাজ করে ভাল মানুষহিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে  নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।



তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে তারাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদেশ্য করে আরো বলেন, তোমরা ভাল ভাবে পড়াশুনা করে বড় হয়ে হয় বড় আমলা হবা, ডাক্তার-ইঞ্জিনিয়ার হবা, কিন্তু মানুষের কথা চিন্তা করবা, কারণ দিন শেষে এলাকার মানুষ তোমাদের কর্মকে চিনবে। এজন্য ভাল মানুষ হয়ে পরিবার ও এলাকায় মুখ উজ্জল করতে হবে।


বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলের সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব ফাহান মামুনুর রশিদ জীবন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।


এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি