Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৫ আগস্ট ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

--সংগৃহীত ছবি