Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৯ জুলাই ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিজিবির ৪টি ভারতীয় মহিষ ও দুটি গরু জব্দ

নিজস্ব প্রতিনিধি:- ২৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪টি ভারতীয় মহিষসহ একটি ট্রলি ও দুটি গরু জব্দ কেরেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার সময়  বিজিবির মনোহরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল  দাদনচক এলাকায় অভিযান করে মালিকবিহীন ৪টি ভারতীয়  মহিষসহ একটি ট্রলি গাড়ি আটক করে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।


অপরদিকে বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহলদল  সাতরশিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  গরু দুটি জব্দ করে।

বিজিবি জানায়, গরুগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। জব্দকৃত ২টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিজিবির ৪টি ভারতীয় মহিষ ও দুটি গরু জব্দ