Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১১ জুলাই ২০২৬ | ০৯:০২ অপরাহ্ন

টেকনাফে মাদক নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ জুলাই ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক হয়েছে।

বিজয় বাংলা নিউজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক কাজী দিদারুল আলম জানিয়েছেন, শনিবার ১১ জুলাই সকালে গোপন সংবাদে উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে রাশেল ওয়ারিং মিস্ত্রির দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক এর নেতৃত্বে অভিযানে রোকসানা বেগমকে (৩৫) আটক করা হয়। আটক রোকসানা কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লার পাড়ার আবদুল জলিলের স্ত্রী। তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একটি কালো পলিপ্যাকেটের ভিতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ১০ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সহকারী পরিচালক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে জানিয়েছেন।

কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক হয়েছে।