Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৫ জুলাই ২০২৬ | ০৮:৪২ অপরাহ্ন

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- ০৫ জুলাই ২০২৬

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ফল উৎসবের উদ্বোধনকালে রাসিক প্রশাসক দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস চেয়ারম্যান (এ্যাডমিন) মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমী) প্রকৌশলী আব্দুর রশীদ, সম্মানীয় সম্পাদক প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলীবৃন্দ ও কর্পোরেট মেম্বারগণ উপস্থিত ছিলেন।  


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।