Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ জুন ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ন

চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হলেও জায়গা হারিয়েছে রুয়েট

রুয়েট প্রতিনিধি ১৮ জুন ২০২৬

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং সংস্থা Quacquarelli Symonds (QS) আজ ১৮ জুন (বৃহস্পতিবার) QS World University Rankings ২০২৭ প্রকাশ করেছে। এবারের বৈশ্বিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার বৈশ্বিক এই তালিকায় জায়গা করে নিতে পারেনি। 

অন্যদিকে দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এবারের র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে।

QS World University Rankings ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৈশ্বিক র‍্যাংকিংয়ে বুয়েটের অবস্থান ৭৬১-৭৭০ ব্যান্ডে। এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রয়েছে ১২০১-১৪০০ ব্যান্ডে এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রয়েছে ১৪০১+ ব্যান্ডে।

এবারের র‍্যাংকিংয়ে দেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় আরও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট ও আইইউটি জায়গা করে নিলেও রুয়েট এবার তালিকা থেকে বাদ পড়েছে।

এর আগে QS World University Rankings ২০২৬-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই র‍্যাংকিংয়ে বুয়েট ছিল ৭৬১-৭৭০ ব্যান্ডে, আইইউটি ছিল ১২০১-১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ছিল ১৪০১+ ব্যান্ডে। দীর্ঘদিন আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে থাকা রুয়েট এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

QS World University Rankings-এ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে একাডেমিক সুনাম (Academic Reputation), নিয়োগদাতাদের কাছে সুনাম (Employer Reputation), শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব (Citations per Faculty), আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়ন (Sustainability)। এসব সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করে QS প্রতিবছর এই র‍্যাংকিং প্রকাশ করে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং হিসেবে বিবেচিত QS World University Rankings ২০২৭-এ এবার বিশ্বের ১ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০৬টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।


ছবি