Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১১ মার্চ ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ন

রাজশাহীতে এনসিপি নেতাদের তারাবির নামাজ, মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ

ছোটন সরদার ১১ মার্চ ২০২৬

রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতারা। নামাজ শেষে মসজিদের গেটে দলটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টা ১৪ মিনিট থেকে প্রায় ১০টা ১৫ মিনিট পর্যন্ত নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতারা।

তারাবির নামাজ শেষে মসজিদের গেটে সমবেত হয়ে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, হাদী হত্যার আসামিরা দেশে ফিরলে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতীতে ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, কেউ যদি আবারও সহিংসতা বা অস্থিরতা তৈরির চেষ্টা করে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তারাবির নামাজ ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


বড় মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতারা।