Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ মার্চ ২০২৬ | ০৯:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

ছোটন সরদার ০৬ মার্চ ২০২৬

রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। শুক্রবার বিকেলে নগরের বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে অবস্থিত আমানা ফান ভিলায় এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি মো. ইমরান নাজির। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহানগর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, আইটি সম্পাদক মো. আবু তালহা, সাহিত্য সম্পাদক মো. খালিদ হাসান মুক্ত, তথ্য ও প্লানিং সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসান মাসুম। এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, রমজান কোরআন নাজিলের মাস। এ সময় বেশি বেশি ইবাদত-বন্দেগি ও কোরআন তিলাওয়াত করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বানও জানান বক্তারা।

রাজশাহীতে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল