Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ মার্চ ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ন

রাজশাহীতে মারামারিতে আহত যুবক, রামেকে ভর্তি

ছোটন সরদার ০৬ মার্চ ২০২৬

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় মারামারির ঘটনায় এক যুবক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় যুব জামায়াত ও ছাত্রলীগের এক কর্মী একসঙ্গে বসে থাকার ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. মিলন (২৯) মারধরের শিকার হন। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডাঁশমারি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাজিমুদ্দিন।

পরে আহত অবস্থায় মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংগৃহীত ছবি