Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ মার্চ ২০২৬ | ০১:৪৬ অপরাহ্ন

খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে

অনলাইন ডেস্ক ০১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে একটি ‘মহা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহা অপরাধ কখনও উত্তরহীন থাকবে না। ইসলামী বিশ্ব ও শিয়া ধর্মের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা উল্টে দেবে। এই উচ্চপদস্থ নেতার বিশুদ্ধ রক্ত ঝরনার মতো প্রবাহিত হবে। আমরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী নিপীড়ন এবং অপরাধকে নির্মূল করব।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা আমাদের পূর্ণ শক্তি ও সংকল্প নিয়ে এবং মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সমর্থনে এই জঘন্য অপরাধের পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের এমন শিক্ষা দেব যে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে’।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শোকাবহ ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের পাশাপাশি সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন।

সূত্র :  আল জাজিরার

__সংগৃহীত ছবি -এএফপি