Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ মার্চ ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে ডিআইজির কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

ছোটন সরদার ০১ মার্চ ২০২৬

রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের তৎপরতা রোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

রোববার (১ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংগঠনের নেতারা স্মারকলিপি জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফাত আহমেদ তিতাস, সদস্য সচিব আনজুমান আরা হক আরশি, যুগ্ম সদস্য সচিব মো. তানভীর হোসেন রওনক, সিনিয়র সংগঠক মোখলেছুর রহমান বিজয় ও মুখপাত্র আশরাফুল ইসলাম আজিমসহ অন্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুরুতর অপরাধে জড়িত এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামিদের জামিনে মুক্তি জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এতে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে দাবি করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়। উস্কানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনেরও দাবি করা হয়।

নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি জানায়, এসব অপরাধের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। 


রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।