Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৫৪ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে এ ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সেরা পাঁচ ফলাফলকারীকে পুরস্কৃত করা হয়।

কলেজের অধ্যক্ষ ড. মো: সেরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহা: আব্দুল বারেক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: নিয়ামত আলী প্রমূখ। পরীক্ষার ফলাফলের সারর্মর্ম উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাদরুজ্জামান আমিন আল মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন।

বক্তারা বলেন, শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ পরীক্ষায় ভালো ফল ব্যক্তিজীবনকে পরবর্তীতে ভালো অবস্থানে পৌঁছাতে পারে। এ পরীক্ষায় ভালো ফল অর্জন করতে হলে সকলকে প্রস্তুতি নিতে হবে। এজন্য নিয়মিত পড়ালেখা করতে হবে।


 

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।