Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ন

বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়ে কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়ে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এসে পৌঁছান।

এদিন দুপুরে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলবেন এবং শরণার্থী শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী সফরটি মূলত একটি মানবিক মিশন, যা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন এবং তুরস্ক-বাংলাদেশ মৈত্রীকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে।

এর আগে দুই দিনের বাংলাদেশ সফরে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

এ সময় তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।

ওজিল তার এই সংক্ষিপ্ত সফর শেষে রাতে ঢাকা ত্যাগ করতে পারেন।

জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল।