Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৫ অপরাহ্ন

তানোরে হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের পাশে মানবতার হাত

সৈয়দ মাহামুদ শাওন( রাজশাহী) : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাজশাহীর তানোরে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তানোর পৌর শহরের চাপড়া এতিমখানা দাখিল মাদ্রাসার হলরুমে হক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে এবং হিন্দোল সেবা সংস্থা-র আয়োজনে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক শরীফ উদ্দীন মুন্সী। তিনি বলেন, রমজানের শিক্ষা হলো আত্মসংযম ও সহমর্মিতা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাই এ মাসের প্রকৃত তাৎপর্য। তিনি আরও জানান, পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় স্থানীয় স্বপ্নের দিশারী একতা সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রমজানজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজশাহীর তানোরে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।