
ইউসেপ রাজশাহী অঞ্চলের আয়োজনে জেন্ডাররিসপনসিভ এন্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং(গ্রিভেট) প্রোজেক্ট এর অধীনে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিতহয়।
ইউসেপ রাজশাহী রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক মো.শাহিনুল ইসলামের সঞ্চলনায় বাজার সংযোগ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আকাফুজি এগ্রো টেকনোলজির ড. এম মনজুর হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি লক্ষিপুর, রাজশাহীশাখার এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মাহামুদুননবী, মানবসেবা অভিযান এর নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম মুকুল।
এছাড়াও ইউসেপ রাজশাহীর গ্রাজুয়েট ওউদ্যোক্তা, সুপারসপ প্রতিনিধি, খুচরা ও পাইকারী ব্যবসায়ীগণ, ব্যাংক ও মাইক্রো ফাইন্যান্স প্রতিনিধিগণ সহ ইউসেপের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।কর্মশালায় ইউসেপ প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তাদের উৎপাদিত পন্য স্থানীয় মার্কেটে সংযোগ স্থাপন সম্পর্কে ফলপ্রসু আলোচনা করা হয়।এছাড়াও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তি মূলক শিক্ষায় প্রাইভেট সেক্টরে নারী-পুরুষ এবং সমাজের সকল শ্রেণীর অংশ গ্রহণ নিশ্চিত করা বিষয়ে আলোচনা করা হয়।কর্মশালায় বাজারের ধারণা, ইনপুট-আউটপুট বাজার, খুচরা-পাইকারী বাজারও অনলাইন বাজার ব্যবস্থাপনা, নতুন উদ্যোক্তাদের পন্যের সাধারণ ভ্যালুচেইন এবং উদ্যোক্তাদের সাথে ব্যবসায়ীদের মার্কেট লিংকেজ, কৌশল এবং পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।