Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে সাফিনা পার্কে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে গোসলে নেমে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী) ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ২২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবিদ পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। সে ওই গ্রামের আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষাসফরে সাফিনা ওয়াটার পার্কে আসে। দিনভর বিভিন্ন রাইডে খেলাধুলার পর বিকালে কয়েকজন শিক্ষার্থী ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। তার সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘আবিদের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন আছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরেদহ থানায় নিয়ে এসে রাখা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হেেয়ছে। তার পরিবারকে অভিযোগ বা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।