
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার উপর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন।
সভায় পোস্টাল ব্যালট ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রিটার্নিং অফিসার এর কার্যালয়ে প্রেরণ করা শুরু হবে। এদিন থেকে স্ক্যানিং কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হয়েছে।