Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ জানুয়ারি ২০২৬ | ০৬:১৬ অপরাহ্ন

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 'বাংলা চ্যানেল' নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ২ নারীসহ ৩৫ জন সাঁতারু। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটি পাড়ি দিতে শনিবার (১৭ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে শুরু করে দুপুরের সময় সেন্ট মার্টিন উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগীরা বাংলা চ্যানেল অতিক্রমের মাধ্যমে সাঁতার শেষ করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ নামে একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে।

সপ্তমবার বাংলা চ্যানেল জয় করা সাবেক ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল বলেন, এর আগে ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছি। গত ২০২১ সালে বাংলা চ্যানেল একসঙ্গে ডাবল পাড়ি দিয়েছি। সাগর অনেকটা প্রতিকূল থাকার পরও আজকে ভালোভাবে শেষ করেছি তাতেই খুশি।

এছাড়া বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী এমএসটি সোহাগী আক্তারও এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু এবং ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হয়েছে, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক সাঁতারুর জন্য বোট ও উদ্ধারকর্মী ছিলেন। বাংলা চ্যানেল সাঁতারকে আমরা আন্তর্জাতিক মডেলে রুপান্তর করতে পেরেছি।

জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এই আয়োজন দেশের সাঁতারুদের অনুপ্রাণিত করবে, প্রতিযোগিতা যেন সুন্দর ও নির্বিঘ্নে শেষ হয় সেই লক্ষ্যে সকল সহযোগিতা দেওয়া হয়েছে।

সংগৃহীত ছবি