Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৫ জানুয়ারি ২০২৬ | ১২:০৪ অপরাহ্ন

আমিরাতে আজ রাতে পবিত্র মিরাজুন্নবী

অনলাইন ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা.)  (লাইলাতুল মেরাজুন্নবী) উদযাপিত হবে।

আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা) পালন করবেন আমিরাতের মুসলিমরা। এ পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৬ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পবিত্র এ রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরাও পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

মুসলমানরা প্রতি বছর আরবি রজব মাসের ২৭ তারিখে পবিত্র মেরাজুন্নবী (সা.) উদযাপন করেন। এ রাতে হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

সংগৃহীত ছবি